কমলগঞ্জের আওয়ামীলীগ প্রার্থী অধ্যাপক মো. রফিকুর রহমানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

March 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের মুন্সীবাজারে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান (নৌকা) সমর্থনে  শনিবার ১৬ মার্চ রাত ৮ ঘটিকায় মুন্সীবাজার খাদ্য গোদাম মাঠে নির্বাচনী পদসভা অনুষ্ঠিত হয়। রহিমপুর ও মুন্সীবাজার আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান। মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও রহিমপুর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, আইন বিষয়ক সম্পাদক এড. আজাদুর রহমান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমেদ তরফদার, আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ, লিয়াকত আলী, শফিকুর রহমান, জসিম উদ্দীনসহ জেলা,  উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃব্দ। পথসভা বিশাল জনসভায় রুপান্তরিত হয়। সভায় বক্তারা আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেয়ার আহবান জানান।

এবারের নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান (নৌকা) হলেও তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমদ বুলবুল (আনারস)। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে  এক সপ্তাহ ধরে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তৃলমূল নেতাকর্মীদের বলা হয় সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রতীক নৌকার পক্ষে রায় দিতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com