বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

March 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার ১৭ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।  সকাল ১০টায় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্œ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা প্রশাসন চত্তরে শেষ হয়। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন, এডভোকেট মো. সানোয়ার হোসেন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আব্দুল বাছিত খান, মোনায়েম খানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com