কুলাউড়া থানায় নবাগত ওসি যোগদান

March 19, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানায় নবাগত ওসি ইয়ারদুস হাসান ১৭ মার্চ রোববার রাতে যোগদান করেছেন। তিনি টুঙ্গিবাড়ী থানায় ওসি পদে দায়িত্বরত থাকাবস্থায় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় একই পদে বদলী হয়ে যোগদান করেন।

ইয়ারদুস হাসান ১৯৯৬ সালে জগন্নাথ কলেজ থেকে সাতকোত্তর সম্পন্ন করে ২০০১ সালে ময়মনসিংহ জেলায় পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে মুন্স্গিঞ্জ সদর,সিরাজদিখান ও টুঙ্গিবাড়ী থানায় দায়িত্ব পালন করেন। ঢাকা জেলার দোহা থানা নিবাসী ইয়ারদুস হাসান বিবাহিত জীবনে ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। তিনি সুনামের সাথে তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com