দ্বিতীয় বার ভাইস চেয়ারম্যান পদে সাহেদ খান বিজয়ী

March 19, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বই মার্কার প্রার্থী মাও ফজলুল হক খান সাহেদ বেসরকারিভাবে ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৩৫ হাজার ৭শত ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহবাব হোসেন রাসেল (টিউবওয়েল) পেয়েছন ২১ হাজার ১ শত ৪৮ ভোট। রাজ কুমার কালোয়ার রাজু (চশমা) পেয়েছেন ১৫ হাজার ৭ শত ৪৫ ভোট, অরবিন্দু ঘোষ বিন্দু (তালা) পেয়েছেন ৮ হাজার ৪ শত ৯৩ ভোট, মাহব্ুুবুর রহমান (মাইক) পেয়েছেন ৫ হাজার ৯ শত ৬০ ভোট, মো.মতিউর রহমান মতই (উড়োজাহাজ) পেয়েছেন ৪ হাজার ৫ শত ৪৭ ভোট, আব্দুল আহাদ( টিয়া পাখি) ৩ হাজার ৯ শত ৩১ ভোট, হুমায়ুন কবির সাহান ১ হাজার ২ শত ২৬ ভোট।

সোমবার ১৮ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৪১হাজার ১৮১জন অত্র উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯৭টি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com