ডাক সম্পাদক সলমানকে ফুলেল শুভেচ্ছা

March 19, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পত্রিকা পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের চীফ রিপোর্টার ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, স্টাফ রিপোর্টার বিকাশ মল্লিক ও রবিন্দ্র চন্দ্র মল্লিক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com