কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান চৌধুরী আর নেই

সংবাদদাতা॥ কুলাউড়া উপজেলার রবিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান চৌধুরী (লেবু মিয়া) ১৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ ঘটিকায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া মসজিদ সংলগ্ন মাঠে সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিতব্য জানাজা পূর্ব বক্তব্যে সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাছ খান বলেন, লুৎফুর রহমান চৌধুরী (লেবু মিয়া), রবিরবাজারের একজন সৎ, কর্মট, সদালাপী, ধার্মিক ও স্পষ্টবাদী ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। আরও শোক প্রকাশ করেন মৌলভীবাজার জেলার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি শ.ই সরকার (জবলু), দৈনিক ঢাকা প্রতিদিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, দৈনিক আমার সময় মৌলভীবাজার জেলা প্রতিনিধি কবি বেলাল তালুকদার, রবিরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান (কুলাউড়া উপজেলা), মৌলভীবাজারের ব্যবসায়ী, মানবাধিকার নেতা মরহুমের সহোদর ভ্রাতা এম. খালেদুর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি নূরুল মোহাইমিন মিল্টন, শমশেরনগর পুলিশ ফাঁড়ীর এস.আই শাহ আলম, রবিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশফাকুল ইসলাম, সাপ্তাহিক আমার গৌরব মৌলভীবাজার জেলা প্রতিনিধি মিজানুর রহমান শিপু প্রমুখ।
স্থানীয় মুসল্লী, ব্যবসায়ী, উলামায়ে কেরাম, মাদরাসা ও স্কুল কলেজের ছাত্র, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক, জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় দুই সহ¯্রাধিক মুসল্লীর উপস্থিতিতে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ভাতাইয়া জামে মসজিদের পেশ ইমাম মাও: জমির আলী।



মন্তব্য করুন