কমলগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

March 20, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ তৃতীয়বারের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দিনভর কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুরস্থ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের বাসভবনে গিয়ে সৌজন্য স্বাক্ষত করেন কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন,  বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরাম, বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ. স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ।

উল্লেখ্য,১৮ মার্চ ২য় ধাপে অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ  নির্বাচনে নিকটতম প্রার্থীর চেয়ে প্রায় ৩০ হাজার ভোট বেশী পেয়ে নির্বাচিত হন অধ্যাপক মো: রফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com