কমলগঞ্জের পতনঊষারে এক রাতে পাঁচ প্রতিষ্ঠানে চুরি

March 21, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ চারটি দোকান ও একটি কবরস্থানের ক্যাশ বাক্স ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। ২০ মার্চ বুধবার দিবাগত রাতে চোর চক্র দোকান ও ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, শহীদনগর বাজারের বাদশাহ মিয়ার চালের দোকান, আতুড়ের ঘর সড়কে তোয়াবুর রহমান এর স্টেশনারী দোকান, পতনঊষার কবরস্থানের ক্যাশ বাক্স, শ্রীরামপুর বাজারের লেখন মিয়া ও মোহিন মিয়ার মোদি দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। পাঁচটি প্রতিষ্ঠাণ থেকে মালামাল ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, এ ব্যাপারে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com