পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক

March 21, 2019,

স্টাফ রিপোর্টর॥ কুলাউড়া থানার নবাগত ওসি ইয়ারদৌস হাসান এর সাথে ২১ মার্চ বৃহস্পতিবার সাংবাদিকদের এক মতবিনিময় হয়েছে।কুলাউড়া থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে মতবিনিময়কালে নবাগত ওসি ইয়ারদৌস হাসান বলেন পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য এক। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক। সাংবাদিকদের কাজ অপরাধ তুলে ধরা। আর পুলিশের কাজ অপরাধ নির্মুল করা।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন যতদিন কুলাউড়ায় থাকবেন ততদিন কুলাউড়ার অপরাধ দমনসহ সার্বিক আইন শৃংখলা রক্ষায় দ্রুত ও সব্বোর্চ সেবা দিয়ে যাবেন। মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
উলে¬খ্য কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের দু’দিন পুর্বে ১৬ মার্চ কুলাউড়া থানার ওসি মোঃ শামীম মূসাকে নির্বাচন কমিশনের নির্দেশে ঢাকা সিআইডিতে বদলি করা হলে বদলীর ১ দিন পর নির্বাচনের পুর্বরাতে ১৭ মার্চ টুঙ্গিবাড়ী থানার ওসি ইয়ারদৌস হাসান বদলী হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় একই পদে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com