কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে দুর্ধষ চুরি
March 23, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে এক দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে।
২৩ মার্চ শনিবার দিবাগত রাতে দুবৃত্তরা অফিস রুমের দুইটি দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৩টি আলমারি ও দুইটি টেবিলের ড্রয়ার ভেঙ্গে গুরুত্বপুন কাগজপত্র তছনছ করে। ড্রয়ারে রাখা ছাত্রীদের উত্তোলিত বেতনের প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায় দুবৃর্ত্তরা। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, পৌরসভার মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেন।
অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দীন জানান, অফিসের কাগজপত্র তছনছ করা হয়। দুবৃর্ত্তরা নগদ রাখা ৩০হাজার টাকা নিয়েগেছে। আলোচনা করে আইনের আশ্রয় গ্রহন করবো।



মন্তব্য করুন