কুলাউড়ায় ইয়াবাসহ ২ যুবক আটক
March 24, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশ ২০ পিছ ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে। ২২ মার্চ গভীর রাতে শহরের চৌমুহনীস্থ নাজ রেস্ট হাইজের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে ও এসআই কানাই লাল চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাল (৩২), পিতা মৃত লালফর উল¬া, সাং-রমজানপুর, ও শামীম (৩০),পিতা রয়ফর উল¬াহ, সাং- মধ্যসমত, থানা-নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ আটক করা হয়।
আসামীদের কাছ থেকে ২০ পিছ ইয়াবাসহ উদ্ধার করা হয়। আসামী দ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তবে আসামী দ্বয়ের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও মাদক মামলাসহ অসংখ্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।



মন্তব্য করুন