কুলাউড়ায় নব নির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

কুলাউড়া প্রতিনিধি॥ কনজুমার এমপে¬ায়ার এসোসিয়েশনের উদ্যোগে শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে কুলাউড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ পূর্নরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হানিছুর রহমান কালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক আহমদ, আক্তার হোসেন, সুরমান আলী, সহ-সম্পাদক বিভাষ বিশ্বাষ, মিঠুন দত্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্জল চন্দ্র মলি¬ক, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ অলক পাল, আলমগীর হোসেন, ছালেক মিয়া, সদস্য শহিদ আহমদ, মামুন আহমদ, তায়েফ আহমদ, মাজেদ আহমদ, তজমুল আলী, শাহজান আহমদ, ইসমাইল হোসেন।এছাড়া ও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম এস এম লিটন, সাগর বর্ধন, রাজু আহমদ, শেফুল আহমদ প্রমুখ। সংবর্ধিত অতিথিকে সংবর্ধনা স্মরক প্রদান করা হয়।



মন্তব্য করুন