মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের সভায় মে দিবস পালনের প্রস্তুতি

March 25, 2019,

কমলগঞ্জ সংবাদদাতা॥ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির বর্দ্ধিত সভায় মহান মে দিবস পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২৪ মার্চ রবিবার সন্ধ্যা ৬ টায় কোর্ট রোডস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নূরুল মোহাইমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, চা শ্রমিক সংঘের সদস্য হরিনারায়ন হাজরা, ট্রেড ইউনিয়ন সংঘের সদস্য সুমন তালুকদার, জসিম মিয়া, গিয়াস মিয়া, সুমন মিয়া প্রমুখ। সভায় দ্রব্যমূল্যের উর্দ্বগতি, গ্যাস বিল বৃদ্ধির পায়তারা বন্ধ করে শ্রমজীবি মানুষের জীবন ধারণে সরকার ঘোষিত গেজেট বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস দেশের বাইরে চলে যাওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে অমলেশ শর্ম্মাকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া সভায় ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে মহান মে দিবস পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com