কমলগঞ্জের শমশেরনগর বাজারে অভিনব প্রথায় টেইলার্স এন্ড ক্লথ স্টোরে চুরি

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজার চৌমুহনায় ডিএম টেইলার্স এন্ড ক্লথ স্টোরে চুরি সংঘটিত হয়েছে। সোমবার ২৫ মার্চ দিবাগত গভীর রাতে রহমান প্লাজার নিচ তলার ডিএম টেইলার্স এন্ড ক্লথ স্টোরের সামনের সার্টারের তালা ভেঙ্গে সার্টার খুলে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, চোর চক্র ডিএম টেইলার্স এন্ড ক্লথ স্টোরে প্রবেশ করে মূল্যবান কিছু শাড়ি ও থান কাপড় ছাড়াও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০ হাজার আটাক নিয়ে যায়। দোকানের টেইলার্স আলমগীর হোসেন বলেন, দোকানের মালিক আনোয়ার শিকদার সোমবার দুপুরে ভারতে গেছেন। আর সোমবার রাতেই চোর চক্র দোকানের সামনের একটি সার্টারের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রচুর পরিমাণে শাড়িসহ দামি কাপড় চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে ক্যাস বাক্সে থাকা নগদ ১০ হাজার টাকাও নিয়ে গেছে। চুরি হওয়া কাপড়ের দাম আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা হবে বলেও তিনি জানান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তিনি রাতের পাহারাদারদের এমনকি দোকান কর্মচারীদেরর জিজ্ঞাসাবাদ করছেন। তিনি আরও বলেন, সুপরিকল্পিতভাবে একটি সার্টারের তালা খুলে তালাও নিয়ে গেছে চোর চক্র। চোরচক্র দেকে দেখে দামি কাপড়গুলি নিয়ে গেছে। দোকানী অভিযোগ দিরে পুলিশ তা গ্রহন করে পরবর্তী ব্যবস্থা নিবে বলেও তিনি জানান। তাছাড়া চুরির ধরণ দেখে পুলিশ খুব গুরুত্বের সাথে বিষয়টি দেখছে বলে পরিদর্শক অরুপ কুমার চৌধুরী জানান।



মন্তব্য করুন