কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির কার্যকরী কমিটির সাথে সুলতান মোঃ মনসুরের সৌজন্য সাক্ষাৎ

এইচ ডি রুবেল॥ কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের নেতৃত্তে সমিতির সকল নেতৃবৃন্দ ২৫ মার্চ সোমবার নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান মোঃ মনসুর এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন এসময় সুলতান মোঃ মনসুর ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে বলেন কুলাউড়ার অপরাধ দমনসহ সার্বিক উন্নয়ন ও আইন শৃংখলা রক্ষা এবং দ্রুত সব্বোর্চ সেবা দিয়ে যাবো।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, মাওঃ আব্দুল ওয়াহিদ,সহ সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম,ওয়ার্ড সম্পাদক শফিকুর রহমান জাহেদ,গউছ মিয়া মোঃ নজরুল ইসলাম,মুহিত আহমদ, ওয়ার্ড সদস্য এইচ ডি রুবেল, ইমন মিয়া, শেখ আছকর আলী, এনামুল হক, হায়দর আলী,অশোক চন্দ, আব্দুল হান্নান প্রমুখ।



মন্তব্য করুন