কুলাউড়ার কর্মধা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিকের বিদায় সংবর্ধনা

March 27, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালিকের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার ২৭ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সহিদ বাবুলের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক অজয় চন্দ্র দেবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়ার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান  সফি আহমদ সলমান। সংবর্ধিত অতিথি র বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাতা পরিবারের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিকুর রহমান, উপজেলা জাসদের সভাপতি আশিকুর রহমান ফটিক, শ্রীমঙ্গল সরকারি বালিকা স্কুলের  সহকারি প্রধান শিক্ষক জহির আলী, টিলাগাঁও স্কুলের প্রধান শিক্ষক মো. উম্মর আলী, হাজিপুর বালিকা স্কুলের প্রধান আব্দুল মুক্তাদির চৌধুরী, লংলা আধুনিক ডিগ্রি সকলের ইংরেজী প্রভাষক মো. গোলাপ মিয়া, পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মোশাহিদ আলী, সমাজসেবক হাজী মারুফ আহমেদ, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর।  স্বাগত বক্তব্য দেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ।

এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান   শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে   ম্যাগাজিন “আলোর দিশারী” এর প্রকাশনা এবং বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, মো. আব্দুল মালিক বর্তমানে কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com