ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

March 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার আমতলবাজার,  লংলা, কুলাউড়া রোড, রবিরবাজার, উত্তর রবিরবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ২৭ মার্চ সকাল ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে আমতলা বাজারে অবস্থিত শামিম স্টোরকে ১ হাজার  টাকা,  লংলাতে অবস্থিত শাহেরা ভেরাইটিজ স্টোরকে ৫ শত টাকা, কুলাউড়া রোডে অবস্থিত নববধূ বিউটি পার্লারকে ১ হাজার টাকা, রবিরবাজারে অবস্থিত আকলিমা ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, উত্তর রবিরবাজারে অবস্থিত দি রজনী ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পন্য, প্রসাধনী ও ঔষধ বিক্রয় করা, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না কর, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ  বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com