কমলগঞ্জে ফের গ্রাম্য বাজারের চার দোকানে দুধর্ষ চুরি

March 27, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসুর্য্য রথেরটিলার গ্রাম্য বাজারের চার দোকান চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল চুরি হয়। সব মিলিয়ে ব্যবসায়ীরা ৭০ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত সপ্তাহেও ইউনিয়নের আরও চার দোকানে চুরির ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, শমশেরনগর থেকে পতনউষারগামী সড়কের রথেরটিলা বাজারের ফটিকুল ইসলাম, মন্নান মিয়া, রুস্তুম মিয়ার মোদি দোকান ও আব্দুল কাদিরের চায়ের দোকানের তালা ভেঙ্গে চোর চক্র নগদ প্রায় ৪০ হাজার টাকা, সাত হাজার টাকার সিম কার্ড, চারটি মোবাইল ফোনসহ দোকানের দামী জিনিসপত্র মিলিয়ে প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. আনজির সরেজমিন তদন্ত করেন।

এদিকে সোমবার দিবাগত রাতে শমশেরনগর বাজারের চৌমুহনা এলকার একটি টেইলার্স ও ক্লথ দোকানের দুধর্ষ চুরির ঘটনা ঘটে। গত সপ্তাহে পতনঊষার বাজার ও শ্রীরামপুর বাজারেও অনুরূপ চারটি দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটে। শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, সবগুলো চুরির বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে এসব ঘটনায় অপরাধী সনাক্তে স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন। পুলিশের একার পক্ষে সার্বিক বিষয়ে কাজ করা খুবই কঠিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com