কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় পা ভাঙলো এক শিক্ষার্থীর

March 27, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে পাওয়ার টিলার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে পা ভাঙ্গলো ৬ষ্ট শ্রেণীর এক শিক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে ২৭ মার্চ বুধবার সকালে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলাকায়। আহত শিক্ষার্থী কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী এবং কমলগঞ্জ পৌরসভার নগর এলাকার বাবুল মিয়ার মেয়ে মুন্নি আক্তার (১২)।

সিএনজি গ্রুপের উপজেলা সভাপতি আলমাছ মিয়া জানান, সিএনজি করে বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত থেকে আসা পাওয়ার টিলার ও সিএনজি অটোরিকশার সংর্ঘষে ঘটনাস্থলেই মুন্নি আক্তারের একটি পা ভেঙ্গে যায়। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান জানান, ঘটনাটি তাকে কেউ জানায়নি, তবে খবর নিয়ে বিষয়টি দেখছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com