কমলগঞ্জ ব্যাংক অফিসার্স ফোরামের আয়োজনে দুই জন ব্যবস্থাপকের বিদায়, বরণ ও নতুন কমিটি গঠন

March 28, 2019,

প্রণীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক অফিসার্স ফোরামের আয়োজনে দুইজন ব্যাংক কর্মকর্তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করে নবাগত কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়। বুধবার ২৭ মার্চ রাত ৮ ঘটিকার সময় সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক রিপন মজুমদারের সভাপতিত্বে ও পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মাসুম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বদলী জনিত কারণে জনতা ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দীন আহমদ ও সোনালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক মো. শাফি চৌধুরীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে অনুষ্ঠানে সোনালী ব্যাংক শমশেরনগর শাখার নবাগত ব্যবস্থাপক সুব্রত  সিংহ ও জনতা ব্যাংকের ব্যবস্থাপক তমাল দাসসহ নতুন অফিসারদের বরণ করে নেওয়া হয়। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো: পারভেজ আহমেদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনসহ সকল বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও লেখক গবেষক আহমদ সিরাজ। একই সাথে বাংলাদেশ কৃষি ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক গোবিন্দ লাল রায়কে সভাপতি ও সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক রিপন মজুমদারকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ ব্যাংক অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে বিদায়ীদের ক্রেষ্ট ও উপহার তুলে দেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com