কমলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

March 30, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা গানের জোঁক টিলা পিচের মুখ এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ মার্চ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই আফসার হামিদ ও আয়াছ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানেকালে এ দুই গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মৌলভীবাজার সদর উপজেলার রং দাস  গ্রামের আব্দুল মন্নান মনাই (৪৫) ও একই একই গ্রামের তারক আহমেদ সুয়েব (৪০)। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদেরকে শুক্রবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে কমলগঞ্জের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com