কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন সভাপতি অসমঞ্জু সভাপতি, পংকজ সম্পাদক নির্বাচিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয় প্রাঙ্গণে ২৯ মার্চ শুক্রবার দুপুরে রহিমপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য অশোক বিজয় দেব কানুনজ্ঞ কাজল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, যুগ্ম সম্পাদক সমরেন্দু সেনগুপ্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরাঙ্গ দাশ, বিকাশ পাল, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, প্রদীপ পাল, শিপ্রাংশু পাল প্রমুখ। সম্মেলন শেষে ২য় অধিবেশনে অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীকে সভাপতি ও পংকজ ভট্টাচার্য্যকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি বিকাশ পাল, শিপ্রাংশ পাল, যুগ্ম সম্পাদক গঙ্গেশ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, কোষাধ্যক্ষ রাধাকান্ত পাল, মহিলা বিষয়ক সম্পাদিকা সন্ধ্যা রানী পাল। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে গঠন করে অনুমোদন প্রদান করা হবে।



মন্তব্য করুন