সিএনজির ধাক্কায় কুলাউড়ার কৃষক নিহত

March 30, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় সিএনজির ধাক্কায় মন্তাজ মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর সিএনজি রেখে চালক পালিয়ে যায়।

শুক্রবার ২৯ মার্চ রাতে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে তার মৃত্যু হয়। মন্তাজ মিয়া কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বৈদ্যশাসন গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।

মন্তাজ মিয়ার চাচাত ভাই মো: ইসহাক জানান- শুক্রবার সন্ধ্যায় টিলাগাও ইউনিয়নের নতুন মসজিদের সামনে মন্তাজ মিয়া দাড়িয়ে ছিলেন হঠাৎ একটি হেড লাইট বিহীন সিএনজি তাকে চাপা দেয় এ সময় তিনি মারাতক আহত হন। আহত অবস্থায় থাকে সিলেট ওসমানি হাসপাতালে নিলে রাত ১ টার দিকে মন্তাজ মিয়ার মৃত্যু হয়।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক ঢাকা প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদুস হাসান ঢাকা প্রতিদিনকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি। কিন্তু নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com