কমলগঞ্জে টিলা কেটে নির্বিচারে মাটি বিক্রি করা হচ্ছে

বিশেষ প্রতিনিধি ঃ কমলগঞ্জ উপজেলা অধীনস্থ মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে নির্বিচারে টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায় টিলাগাঁও গ্রামের আবুল কাশেম (৪৫) তার নিজস্ব উঁচু টিলা কেটে সমতল করছেন। টিলা কাটা সম্পর্কে আবুল কাশেম বলেন আমরা টিলা কেটে কবরস্থান ভরাটের জন্য মাটি দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ টিলা কেটে মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন আর এই টিলা কেটে মাটি বিক্রির সাথে সম্পৃক্ত কমলগেঞ্জর উপজেলা যুবলীগের এক নেতা। এ বিষয়ে আব্দুল হান্নান এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন স্থানীয় মুরব্বীদের সহমতে কবরস্থান ভরাট এর জন্য টিলা কেটে মাটি নিয়েছি।
টিলা কাটার বিষয়টি সম্পর্কে কমলগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বলেন,টিলা কাটার আইনত কোন বৈধতা নেই, টিলা কাটা রোধে উপজলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান।
বাংলাদেশ পরিবেশবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন বলেন পাহাড় ও টিলা কাটা মানে পরিবেশে ভারসাম্য নষ্ট করা, যার প্রভাব জলবায়ু উপর পড়ে এবং জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ।



মন্তব্য করুন