প্রবাসীরা মাদ্রাসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-জামাল তাফাদার

এইচ ডি রুবেল॥ মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার ট্রাষ্টি বোর্ডের প্রধান উপদেষ্টা ও কাতার প্রবাসী কমিউনিটি নেতা মোঃ জামাল তাফাদারের স্বদেশ আগমন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এতে প্রবাসী জামাল তাফাদার বলেন প্রবাসীরা মাদ্রাসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
৩০ মার্চ শনিবার সকাল ১১ টায় সংবাদিক এইচ ডি রুবেল ও মুছা আহমদ সুয়েটের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মওলানা মোঃ কামরুল ইসলাম ও হাজী মোঃ বেলায়াত হোসেন লাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।বিশেষ অতিথি কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক,জনাব ময়নুল ইসলাম শামীম,সহকারী পিন্সিপাল,মওলানা আব্দুল কাদির,আজিমগন্জ টাইটেল মাদ্রাসা, মতিউর রহমান মতই সাবেক কাউন্সিলর ও সাধারন সম্পাদক মাদ্রাসা পরিচালনা কমিটি, সহ সাধারন সম্পাদক ও কাউন্সিলর কায়সার আরিফ, মওলানা মোঃ আনোয়ারুল ইসলাম শিক্ষা সচিব মদিনাতুল উলুম ক্বাসিমিয়া মাদ্রাসা মঙ্গলবাজার,মোশাহিদ আলী আলফু উপদেষ্টা কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার,রুবেজ আহমদ রুবেল সাংঘটনিক সম্পাদক কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার, মাদ্রাসা নির্মাণ কমিটির সভপতি রফিকুল ইসলাম মামুন। সদস্য সচিব ইকবাল আহমদ সুমন, সদস্য হাসান আহমদ, আব্দুল ওয়াহিদ, মুর্শেদ আহমদ, আব্দুল গফুর, আবু তাহের, মাদ্রাসার ভূমিদাতা মাওলানা কামরুল ইসলাম, ফকরুল ইসলাম, সুন্দর আলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার” ট্রাষ্টি বোর্ডের প্রধান উপদেষ্টা জামাল তাফাদার মাদ্রাসায় ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন ।



মন্তব্য করুন