কুলাউড়ায় কেন্দ্রিয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভা

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ৪৫ তম বার্ষিক সাধারণ সভা বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়। চুনঘর কৃষক সমবায় সমিতির সভাপতি ফজলুল হক ফজলুর সভাপতিত্বে এবং উপজেলা পল¬ীউন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কেন্দ্রিয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কেন্দ্রিয় সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, ছোয়াব আলী ও মিনারা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রিয় সমবায় সমিতির মহিলা মাঠ কর্মকর্তা নাজনীন সুলতানা, দিলারা বেগম ও নুরুন নাহার, পরিচালক সিপ্রা রানী, ইন্তাজ আলী, সৈয়দ সিদ্দিকুর রহমান, কুলাউড়া রিপোটার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীরসহ বিভিন্ন সমিতির সভাপতিও ম্যানেজারবৃন্দ।



মন্তব্য করুন