উজ্জীবিত নেতাকর্মীরা কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপিতে আসছে নতুন কমিটি

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি আসছে। জেলা কমিটির এমন সিন্ধান্তে এখন উজ্জীবিত নেতাকর্মীরা। দীর্ঘদিনের চলমান গ্রুপিং দ্বন্ধ নিরসনে এমন উদ্যোগ জেলা বিএনপির। ইতিমধ্যে জেলা কমিটি একটি বিশেষ সভার মাধ্যমে চলমান কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটির অনুমোদ দিয়েছেন। ওই আহবায়ক কমিটির মেয়াদ দেওয়া হয়েছে অনুমোদনের দিন থেকে দুই মাস (৬০ দিন)। আর উপজেলা শাখার জন্য ১ জন আহবায়ক ও ২জন যুগ্ম আহবায়ক রেখে ১২জন সম্মানিত সদস্যসহ ওই কমিটিতে মোট ১৫ জনকে রাখা হয়েছে।
অপরদিকে পৌর শাখায় ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে ১জনকে আহবায়ক করে অন্য ১০ জনকে সম্মানীত সদস্য হিসেবে রাখা হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সম্মতিক্রমে কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির চলমান কমিটি বাতিল করে নতুন ওই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই বিশেষ সভা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক চলমান কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই আহবায়ক কমিটিতে শর্ত দেওয়া হয় অনুমোদনের ৬০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে (অথ্যাৎ ২৯ মে ২০১৯) পুণাঙ্গ কমিটি গঠন করার। অন্যথায় ওই আহবায়ক কমিটি বাতিল বলে গণ্য হবে এবং জেলা কমিটি একতরফাভাবে কমিটি ঘোষণা করবে।
৩০ মার্চ জেলা সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত ওই দুই শাখার আহবায়ক কমিটির সদস্যদের নাম ও পদ উল্লেখিত দলীয় প্যাডে এই তথ্যটি বিকেলে গণমাধ্যমে কর্মীদের দেওয়া হয়। দীর্ঘদিন পর আহবায়ক কমিটির মাধ্যমে নতুন কমিটি আসবে এমন খবরে কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দে উজ্জীবিত। তাদের প্রত্যাশা ও প্রতিশ্রুতি সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তারা সেটা গ্রহণ করে মাঠে ওদের নেতৃত্বে সক্রিয় থাকবেন। কমিটিতে মাঠের সক্রিয় কর্মী ও নেতা থেকে যেন নতুন নেতৃত্ব আসে এমনটি খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবানও জানাচ্ছেন দলের নিবেদীত প্রাণ তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের জোর দাবি যোগ্য নেতৃত্ব আসলে দীর্ঘ দিন থেকে গ্রুপিং দ্বন্ধে ঝিমিয়ে পড়া দলীয় কার্যক্রম আরো সক্রিয় হবে। যেমনটি জাতীয় নির্বাচনে নেতাকর্মীরা দেখিয়েছেন। তাদের দাবি গেল নির্বাচনেই সেই দীর্ঘ দিনের চলমান দ্বন্ধের নিপাত হয়েছে।
কেন্দ্রের সিন্ধান্তনুযায়ী ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয়ী হওয়ার নজির তারা দেখিয়েছেন। আর ওই ধারাবাহিকতায় এখন নতুন কমিটি আসলে নব উদ্যমে এই উপজেলার সাংগঠনিক কার্যক্রম এগিয়ে চলবে। এবিষয়ে আহবায়ক কমিটির দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা ও পৌর কমিটির কয়েকজন নেতা মুঠোফোনে বলেন জেলা ও উপজেলার নেতাকর্মীদের প্রত্যাশানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সবার সহযোগিতায় একটি যোগ্য কমিটি উপহার দেওয়ার চেষ্ঠা করবেন তারা।
উপজেলা আহবায়ক কমিটি: আহবায়ক: অ্যাডভোকেট আবেদ রাজা, যুগ্ম আহবায়ক: আলমগীর হোসেন ভূইয়া ও হাজি রফিক আহমদ। সম্মানীত সদস্য: কামাল উদ্দিন আহমদ জুনেদ, আশরাফ আলী চৌধুরী, জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, এম.এ.মজিদ, মো: রেদওয়ান খান, জয়নুল ইসলাম জুনেদ, মাহমুদ আলী, জয়নাল আবেদীন খান, মঈনুল হক বকুল, হাজী রফিক মিয়া (ফাতু) ও শেখ শহীদুল ইসলাম।
পৌর শাখার আহবায়ক কমিটি: আহবায়ক: ওলিউর রহমান চৌধুরী শিপলু, সম্মানীত সদস্য: শামীম আহমদ চৌধুরী,মুজিবুল আলম চৌধুরী সোহেল,খন্দকার মুহিবুর রহমান মলাই,আব্দুল গফফার চৌধুরী,ফয়জুর রহমান গোলাপ,হারুনুর রশিদ,রাসেল আহমদ চৌধুরী,কায়সার আরিফ,শামীম আহমদ ও শফিকুল ইসলাম শামীম।



মন্তব্য করুন