কুলাউড়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধণা প্রদান

April 3, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ফাউন্ডেশনের উদ্যোগে ১ এপ্রিল সোমবার রাতে পৌরসভা মিলনায়তনে প্রবাসীদের সংবর্ধনা দেয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম চৌধুরী খোকনের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু ও কাউন্সিলার ইকবাল আহমদ শামীম।

সংবর্ধিত প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন কুয়েতস্থ কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন তাপাদার, যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক এর সভাপতি কয়ছর রশীদ, সংযুক্ত আরব আমিরাতের কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম তালুকদার লিটন,কুলাউড়া সমিতির রেজাউর রহমান রাজ্জাক,সহ-সভাপতি মোঃ মসুদ আলী, প্রচার সম্পাদক মিসবাহ আহমদ ও জোবায়ের আহমদ নুপুর।

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, ইসলাম উদ্দিন ও শহিদুল ইসলাম তনয়, এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ ডি রুবেল,মামুন, আব্দুল মনাফ, আব্দুল ওয়াহিদ অহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com