কারিতাস পালন করেছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস’ সিলেট অঞ্চলের সক্ষমতা প্রকল্পের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ২৬ মার্চ কুলাউড়া উপজেলার লন্ডন পুঞ্জির খেলার মাঠে সারাদিন ব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে লন্ডন পুঞ্জি, মেঘাটিলা পুঞ্জি, নিউরাঙ্গি পুঞ্জি, আমূলী পুঞ্জি, সাবেটিলা পুঞ্জি এবং বালাইরমা পুঞ্জির আদিবাসী জনগণ এবং কমিউনিটি শিশু শিক্ষা কেন্দ্রের দুই শতাধিক শিক্ষর্থীরা সহ সক্ষমতা প্রকল্পের কর্মকর্তা এবং কর্মীরা অংশগ্রহণ করে।
আলোচনায় দিবসের তাৎপর্য তুলে ধরেন সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মিঃ প্রকাশ চন্দ্র সরকার। আরো বক্তব্য রাখেন কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মিঃ লুটমন এডমন্ড পডুনা, আমূলী পুঞ্জির প্রধান মিঃ প্রত্যুষ আশাক্রা, লন্ডন পুঞ্জির প্রধান মিঃ জনলি খংলা সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য করুন