মে দিবস পালন ও কর্মজীবি নারীদের দাবি দাওয়া আদায়ে কমলগঞ্জের কালেঙ্গায় সভা অনুষ্ঠিত

April 6, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান মে দিবস পালনের প্রস্তুতি ও কর্মজীবি নারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭ টায় কালেঙ্গা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আম্বিয়া বেগমের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য কাঞ্চন বেগম, ভানু বেগম, রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা শাহজাহান মিয়া, খোকন মিয়া, কালু মিয়া, জব্বার মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবি নারীদের অতিরিক্ত কাজ করানো হলেও আইন মোতাবেক অতিরিক্ত সময়ের মজুরি প্রদান করা হয় না। তাছাড়া দ্রব্যমূল্যের উর্দ্বগতিতে আয়ের সাথে ব্যয়ের তারতম্য করতে না পেরে অভাব অনটনে দিনযাপন করতে হচ্ছে। সন্তানদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসব সমস্যা উত্তরণে আন্দোলন গড়ে তোলা এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রদানের দাবি জানানো হয়। এছাড়া আগামী পহেলা মে মহান মে দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com