কুলাউড়ায় স্বাস্থসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে “এনএসএস” সংস্থা

April 7, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮০০ জন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

৬ এপ্রিল শনিবার সকালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু ক্যাম্প নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)’র উদ্যোগে ও মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসাপাতালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি ও নিঃস্ব সহায়ক সংস্থার কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ। সহকারী শিক্ষক মোঃ রুনু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল।

এসময় বক্তারা সংস্থাটির নানামূখী কার্যক্রম অব্যাহত রাখছেন উল্লেখ্য করে বলেন, স্বাস্থসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। সরকার তৃণমূলের মানুষের কাছে স্বাস্থসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাজে সরকারের পাশাপাশি “এনএসএস” সংস্থাটি অন্যতম হিসেবে কাজ করে যাচ্ছে। ইতপূর্বে এ সংস্থাটি কুলাউড়া উপজেলার ভাটেরা ও ভুকশিমইল ইউনিয়নে ২টি ও এই ইউনিয়নে ১ টি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেন। এছাড়া মিড ডে মিল, বন্যার্তদের মধ্যে ত্রাণ, ধান বীজ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

উক্ত আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, রাউৎগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা বেগম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বেলাল, স্কুল ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সভাপতি আকবর আলী সোহাগ, খায়রুল ইসলাম খাঁন, ওয়াদুজ্জামান শহীদ, নাছিমা বেগম, সহ কারী প্রধান শিক্ষক বিলকিছ বানু, মেম্বার তারিকুল ইসলাম বেলাল, সমাজসেবক হাবিবুর রহমানসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com