কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় জাসদ নেতার মৃত্যু

April 8, 2019,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজার আউলি নামক স্থানে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন কুলাউড়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান শহীদ (৪৬)। ঘটনাটি ঘটে ৮ এপ্রিল সোমবার রাত সাড়ে নয়টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী যাত্রীবাহী জালালাবাদ এক্রপ্রেস নামক একটি বাস আউলি নামক স্থানে শহীদের মোটরসাইকেলকে সজোরে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। নিহত জাসদ নেতা শহীদ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের মিনারমহল গ্রামের মন্তর মিয়ার ছেলে। তিনি কুলাউড়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com