কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত জাসদ নেতা শহীদের দাফন সম্পন্ন

April 9, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত জাসদ নেতা শহীদ এর দাফন স¤পন্ন হয়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় কাদিপুর ইউনিয়নের কৌলারশী ঈদগাহ ময়দানে জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুর রহমান শহীদ (৪৭) সোমবার রাত সোয়া আটটার দিকে মোটরসাইকেল যোগে কুলাউড়া আসার পথে ব্রাহ্মণবাজার আউলি নামক স্থানে জালালাবাদ এক্সপ্রেস (সিলেট-জ-০৫-০০১০) নামক একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুত্বর ভাবে আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মিশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। দ্রুতগামী ঘাতক ওই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করে কুলাউড়া থানা পুলিশ। কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মিনারমহল গ্রামের বাসিন্দা মৃত মন্তর মিয়ার ছেলে নিহত জাসদ নেতা শহীদ মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র শিশু পুত্র সিয়ামসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

নিহত শহীদের বড় ভাই শফিকুর রহমান বাদী হয়ে বাসের মালিক, ড্রাইভার ও হেলপারকে আসামী করে কুলাউড়া থানায় মামলা নং (৬) দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।

শোক প্রকাশ : জাসদ নেতা শহিদুর রহমান শহীদ এর অকাল মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, সাবেক এমপি এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ এস এম সিদ্দিক আহমদ লোকমান, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দি চেম্বার অব কমার্সের পরিচালক জাফর আহমদ গিলমান সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, কেবিসি টিভির প্রধান বার্তা সম্পাদক এম. আতিকুর রহমান আখই, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সাধারন সম্পাদক মাহফুজ শাকিল, সাংবাদিক এইচ ডি রুবেল, মানবকন্ঠের কুলাউড়া প্রতিনিধি জসিম চৌধুরী, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com