কমলগঞ্জে বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড এর উদ্বোধন

April 9, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৪০তম জাতীয় অলিম্পিয়াড-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার ৯ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে মেলার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।  উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শামছুন্নাহার পারভীন, একাডেমিক সুপারভাইজার মৌসুমি পাল চৌধুরী প্রমুখ। মেলায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষ্টল বসেছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com