কমলগঞ্জে অগ্নিকান্ডে নিঃস্ব হলো এক চা পরিবার

April 9, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকান্ডে নি:স্ব হলো এক চা শ্রমিক পরিবার। জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজার লাইন এলাকায় মঙ্গলবার ৮ এপ্রিল ভোর রাতে এ অগ্নিকান্ড ঘটে। মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় চা শ্রমিক পরিবারের ৬ লক্ষাধিক টাকার মালামাল।

আগুনে পুড়ে নি:স্ব হওয়া পরিবারের প্রধান চা শ্রমিক রামিয়া কুর্মী বলেন, গত সোমবার রাতের খাবার শেষ করে পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। মঙ্গলবার ভোরে আগুনের তাপেই ঘুম ভাঙ্গে। এ সময় কোন রকমেই পরিবারের লোকজনকে নিয়ে বাহিরে বের হয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু ঘরে রক্ষিত কোনকিছুই বের করতে পারেন না।  চোখের সামনেই সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। আগুনে ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে বলে জানান তিনি। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com