কমলগঞ্জে অজগর অবমুক্ত

April 10, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় একটি অজগর সাপ অবমুক্ত করা হয়। মঙ্গলবার ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা  ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ সাপটি অবমুক্ত করেন। সোমবার বিকালে শ্রীমঙ্গল উপজেলার সেনাছড়া চা বাগানের ফুলছড়ি এলাকার চা প্লান্টেশনে এই অজগর সাপটি পাওয়া যায়া। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা  ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটি উদ্ধার করে সন্ধ্যায় লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করে। এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা  ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন ও লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান বলেন, সাপটি বন থেকে লোকালয়ে বেরিয়ে গেলে চা শ্রমকিদের মাধ্যমে খবর পেয়ে সিটেকে উদ্ধার কওে আবার বনে অবমুক্ত করা হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com