কমলগঞ্জে ভূমি সপ্তাহ মেলা-২০১৯ শুভ উদ্বোধন

April 10, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় ভূমি সপ্তাহ মেলা-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১০ এপ্রিল দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুমী আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক  মো: মোস্তাফিজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এই মেলা কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ভূমি অফিসে অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সংক্রান্ত যে কোন ধরনের সমস্যার সমাধান, নামজারি ইত্যাদি সেবা প্রদান করা হবে বলে সহকারি কমিশনার (ভূমি) সুমী আক্তার জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com