কমলগঞ্জের শমশেরনগরে প্রকাশ্যে এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরি

April 10, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের শমশেরনগর থেকে একটি ডিসকভারি কালো রঙ্গের (ঢাকা মেট্রো হ ২৬-২০৯৩) ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার ১০ এপ্রিল ২ ঘটিকার সময় বুরো বাংলাদেশ এর এয়ারপোর্ট রোডস্থ শমশেরনগর শাখার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

জানা যায়, বুরো বাংলাদেশ ম্যানেজারে মো: ফুল মিয়া কালো রংঙ্গে ডিসকভারি মোটরসাইকেল ব্যাংক অফিসের সামনে তার ব্যবহৃত ১০০ সিসি মোটরসাইকেল রাখেন। কিছুক্ষন পর বের হয়ে দেখেন দুই ব্যাক্তি তার সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তাদের পিছু নিলে আর কোথাও দেখা যায়নি এই বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে মৌখিক ভাবে অভিযোগ করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরুপ কুমার চেšধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই গুরুত্বেও সাথে খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com