কমলগঞ্জে কৃষি ব্যাংকের শুভ হালখাতা অনুষ্ঠান
April 11, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ কৃষি ব্যাংক কমলগঞ্জ শাখার উদ্যোগে শুভ হালখাতা অনুষ্ঠান ১৪২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় ব্যাংকে অনুষ্ঠিত হালখাতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অনিল চন্দ্র গোপ, কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক গোবিন্দ লাল রায়, উর্ধ্বতন কর্মকর্তা বিমল বিশ্বাস প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে গ্রাহকদের মিষ্টি মুখ করিয়ে নতুন ঋন বিতরণ ও পুরাতন ঋন আদায় করা হয়।



মন্তব্য করুন