কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত

বিশেষ প্রতিনিধি॥ কমলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ সুমন মিয়া (৩৫) ও রুবেল মিয়া (৪০) নামে দুই ভাই আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ১১ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার ভাদে উবাহাটায় এ ঘটনা ঘটে। আহত সুমন ও রুবেল পৌর এলাকার রামপাশা গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। এ ঘটনায় সুমনের ভাই রুমন মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।
কমলগঞ্জ থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরইবাড়ী করিম বাজার সরকার মিয়ার দোকানের সামনে সুমনকে একা পেয়ে ভাদে উবাহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে কালা মিয়া ও ধলা মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় সুমন গালিগালাজ করতে বাধা দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয় কালা ও ধলা দুই ভাই। পরে ওই দিন রাত ৮টার দিকে সেলিমের সিএনজি যোগে ভাদে উবাহাটা হামলাকারীর বাড়ির সামনে মাত্র কালা ও ধলা দুই ভাই তাদের পথ আটকায়। এ সময় সিএনজি থেকে নামিয়ে এলোপাথারী ভাবে কিলঘুসি মরতে থাকে এবং কালা মিয়ার হাতে থাকা দা দ্বারা সুমনের মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। ভাইকে বাচাতে সুমনের ভাই রুবেল এগিয়ে এলে তাকেও মেরে আহত করে হামলাকারীরা। এ সময় তাদের হাল্লা চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে সুমনের ভাই রুমন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্ত পূর্বক ব্যবস্তা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন