কমলগঞ্জে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার ১২ এপ্রিল সন্ধ্যা ৬টায় আদমপুর ইউনিয়নের ঘোড়ামারাস্থ দক্ষিণ মন্ডপে অনুষ্ঠিত হয়।
মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, সিলেট এম, এ, জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. নন্দকিশোর সিংহ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রবীন শিক্ষাবিদ রসমোহন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কমলাকান্ত সিংহ।
অনুষ্ঠানে ১৫টি পদে নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। পরে নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যরা অতিথিদের ক্রেস্ট প্রদান করেন।
দ্বিতীয় অধিবেশনে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার সিংহ, সিলেট জেলা পরিষদের কর্মকর্তা ধীরেন্দ্র কুমার সিংহ, এডভোকেট চাঁদমোরারি সিংহ, মাঝেরগাঁও শাখার সভাপতি পন্ডিত কৃঞ্চ সিংহ, শ্রীমঙ্গল শাখার সভাপতি অনিল কুমার সিংহ, ধীরেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক পিন্টু দেবনাথ, মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, ভারতের আসাম থেকে আগত নির্বাচন পর্যবেক্ষক প্রণব সিংহ, মিলন সিংহ জুটি প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন