কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশ ও  বর্নিল আয়োজনে বর্ষবরণ

April 14, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় বর্নিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে  সরকারি ও বেসরকারি উদ্যোগে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪২৬। সকাল ৮টায় কুলাউড়ার ঐতিহ্যবাহী শিরিষতলায় লাল সুর্য্য খেলাঘর আসরের “এসো হে বৈশাখ, এসো এসো.. ” চিরায়ত এই গানের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। ক্ষুদে শিল্পীদের পরিবেশনার পর মঞ্চে আসে উদিচি শিল্পী গোষ্ঠি। যাদের মনোমুগ্ধকর পরিবেশনায় কেটে যায় গড়িয়ে যায় বেলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদিচি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন।

কুলাউড়া উপজেলা প্রশাসনের র‌্যালী ও শিশু একাডেমির পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান। কুলাউড়া উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার এর সার্বিক পরিচালনায় ও শিশু একাডেমীর আয়োজনে স্বাধীনতা সৌধ মাঠে লোকজ ও শিশু আনন্দ মেলা, বৈশাখে রং লাগাও প্রাণে ক্যানভাসে, শিশুদের ইচ্ছেমত ছবি আকা, কুইজ ও যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়সহ প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com