চলন্ত ট্রেনের আবারো ঢিল! রক্তাক্ত ৫ম শ্রেনীর শিক্ষার্থী

April 15, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ পহেলা বৈশাখের দিনে সকাল ১০টা ২০ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস যাত্রাশুরু করে। মাইজগাঁও রেলও স্টেশন ছাড়ার কিছু সময় পর বিয়ালী বাজার এলাকায় চলন্ত ট্রেনের খোলা জানালা দিয়ে হঠাৎ করে আসা একটি পাথরখ- সৈকতের মাথায় লাগে। পাথরের আঘাতে মাথা ফেটে রক্ত বেরোতে থাকে।

রবিবার ১৪ এপ্রিল আহত সৈকতকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, আহত সৈকত কুলাউড়া পৌর শহরের উপজেলা পরিষদ এলাকার বাসিন্দা। স্কুলশিক্ষক রুপজ চক্রবর্তীর ছেলে। সে স্থানীয়  আনন্দ বিদ্যাপীঠ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্র।

জানা যায় সিলেটে আত্মীয় বাড়িতে বাবা-মায়ের সাথে ট্রেনে করে কুলাউড়ায় ফিরছিলেন। ট্রেনের ঝ নম্বর বগিতে তাঁদের আসন ছিল। মাইজগাঁও রেলস্টেশন ছাড়ার কিছু সময় এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা ক্ষতস্থানে কাপড়ের টুকরা বেঁধে রাখেন। কুলাউড়া জংশন রেলস্টেশনে পৌঁছার পর দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়  সৈকতের ক্ষতস্থানে তিনটি সেলাই লেগেছে।সৈকতের বাবা রুপজ চক্রবর্তী জানান অল্পের জন্য আমার ছেলের চোখ রক্ষা পেয়েছে।

কুলাউড়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নুরুল হক জানান- ‘চলন্ত ট্রেনে পাথরের আঘাতে সৈকতের মাথায় জখম হয়েছে বলে স্বজনরা জানিয়েন। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

কুলাউড় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো আব্দুল মালেক বলেন এ ঘটনায় সিলেট রেলওয়ে থানায় অভিযোগে দিতে হবে।

এ ব্যাপারে সিলেটের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আফজাল হোসেন বলেন- মূলত রেললাইনের পাশে ঘোরাঘুরি করা উঠতি বয়সী ছেলেরা এ অপকর্ম করে থাকে। ট্রেনে ঢিল নিক্ষেপ না করতে প্রায়ই বিভিন্ন রেলস্টেশনে জনসচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয় বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com