কাতার প্রবাসীদের সংবর্ধনা দিলেন উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান

April 16, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানের পক্ষ থেকে ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার আয়োজনে কাতারের দুইজন প্রবাসী কমিউনিটি ব্যক্তিকে দেশ ও প্রবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার কার্যালয়ে সোমবার রাত ৯টায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী। সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের প্রধান উপদেষ্ঠা জামাল উদ্দিন তাফাদার ও উপদেষ্ঠা মোশাহিদ আলী আলফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেইলী স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী রুহল আমীন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন্দ্র চন্দ্র মলি¬ক, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শামছুল আহমদ প্রমুখ। সবশেষে সংবর্ধিত অতিথি জামাল উদ্দিন তাফাদার ও মোশাহিদ আলী আলফুকে ফুলেল তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com