মে দিবসে স্ববেতনে সর্বাত্মক ছুটিসহ বিভিন্ন দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

April 16, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মহান মে দিবসে হোটেল সেক্টরে স্ববেতনে সর্বাত্মক ছুটি ঘোষণা, হোটেল শিল্পে কর্মরত শ্রমিকদের সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল করেছে। ১৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় কোর্ট রোডস্থ সংগঠনের কার্যালয় থেকে মিছিল বের হয়ে চৌমুহনা চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভা শেষে অফিসে আলোচনা সভায় এসব দাবি তোলে ধরা হয়।

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিটির নেতা শাহীন আহমদ, রিক্সা শ্রমিক ইউনিয়ন এর জেলা কমিটির সম্পাদক দুলাল মিয়া। পরে সন্ধ্যা ৬টায় হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা জামাল মিয়া, সুমন মিয়া, ইউসুফ মিয়া এবং রিক্সা শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সোহেল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, অমানষিক পরিশ্রম করেও হোটেল শ্রমিকরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়া বিভিন্ন সময়ে মালিকদের নির্যাতনসহ নানাবিধ সমস্যা মোকাবেলা করে হোটেল শ্রমিকরা কাজ করেন। অথচ সরকার ঘোষিত মজুরি এবং মে দিবসেও ছুটি পাওয়া যায় না। তাই হোটেল সেক্টরে শ্রমিকদের জন্য আসন্ন মে দিবসে স্ববেতনে সর্বাত্মক ছুটি, হোটেল সেক্টরে শ্রমিকদের জন্য নি¤œতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করা, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ অবিলম্বে শ্রম আইনের সুযোগ-সুবিধা কার্যকর করা, শ্রমিকদের উপর সকল প্রকার নির্যাতন-নিপীড়ন বন্ধ করা এবং দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com