কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ১ আহত ৪ জন

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে পারিবারিক সংঘর্ষে দিলু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ১৭ এপ্রিল বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসাধীন চারজনকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে তিন শতক জমি নিয়ে বাড়ির উঠানে এলাইছ মিয়া এবং দিলু মিয়ার মধ্যে কথাকাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে দিলু মিয়া, এলাইছ মিয়া, মানিক মিয়া, তরী মিয়া এবং দিলু মিয়ার স্ত্রী মমতা বেগম আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত দিলু মিয়াকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অন্যান্যদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
দিলু মিয়ার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের পুলিশী হেফাজতে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



মন্তব্য করুন