কুলাউড়ায় জাতীয় স্বাস্থ্য সেবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

April 18, 2019,

এইচ ডি রুবেল॥ জাতীয় স্বাস্থ্যসেবার ২য় দিনে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার ১৭ এপ্রিল সকালে ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপ্রাদ্যকে  সেবা সপ্তাহের শ্লোগান নির্ধারণ করে ডাক্তার, সাংবাদিক, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ,স্কাউটদল ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিতে উপজেলা শহরে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে স্বাস্থ্য সচেতনা পুষ্ঠি ও খাদ্য বিষয়ক এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল হক এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডাঃ জাকির হোসেন, ইউকে কুলাউড়া সমিতির সভাপতি মোস্তাফা আব্দুল মালিক, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপজেলা স্যানেটারী ইন্সেসপেক্টর মোঃ জসিম উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান চৌধুরী, এনজিও সংস্থা পিএইচডি উপজেলা ম্যানেজার মোঃ আরিফুর রহমান, সমাজ সেবক সফিক মিয়া আফিয়ান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী, বিনয় ভূষণ,  নার্স সুপার ভাইজার,মনি লিপিকা দে প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুর রব পবিত্র কোরআন তেলোয়াত করেন ও গীতা পাঠ করেন এ এইচ আই দক্ষিন রঞ্জন দে।অনুষ্টানে বক্তারা স্বাস্থ্য সচেতনা পুষ্ঠি ও খাদ্য বিষয়ক সেবা নিয়ে জনসাধারনের মধ্যে সচেতনাসচেতনতা তৈরির প্রতি গুরুত্ব আরোপ করেন।কারণ,সচেতনতাই পারে রোগ প্রতিরোধ করতে,সুস্থ রাখতে।সভায়, ডাক্তার, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com