অসুস্থ্য সহকর্মী আব্দুল কুদ্দুসকে দেখতে হাসপাতালে কুলাউড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও উত্তর পূর্বের প্রতিনিধি আব্দুল কুদ্দুস পেটে ব্যাথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সে কুলাউড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার ১৭ এপ্রিল দুপুরে কুলাউড়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ তাকে দেখতে কুলাউড়া হাসপাতালে ছুটে যান। হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, তার পেটে ব্যাথার চিকিৎসা চলছে এবং পূর্ণাঙ্গ পরিক্ষা নিরিক্ষার পর আরো চিকিৎসা দেওয়া হবে। সাংবাদিক আব্দুল কুদ্দুস দ্রুত সুস্থ্যতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।
অসুস্থ আব্দুল কুদ্দুসের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে ১৭ এপ্রিল হাসপাতালে উপস্থিত হন সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশিদ চৌধুরী, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির হোসেন, সংলাপের চীফ রিপোর্টার, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কুলাউড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এইচ ডি রুবেল, সদস্য সুমন আহমদ, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন, সংলাপের স্টাফ রিপোর্টার এম এ কাইয়ুম, অনলাইন জার্নালিস্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিদার-সহ জেলার কর্মরত বিভিন্ন সাংবাদিকরা চিকিৎসা খবর নিতে ছুটে আসেন তাঁর পাশ্বে।
উল্লেখ্য ১৭ এপ্রিল বিকাল ৪ টায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার পালস্ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানা যায়।



মন্তব্য করুন