কুলাউড়া ব্রাহ্মনবাজার ইউনিয়ন আ’লীগের সভাপতির ইন্তেকাল

April 18, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি হাজ্বী আব্দুল মতিন (লেচু মিয়া) ইন্তেকাল করেছেন।

১৭ এপ্রিল বুধবার সকাল ১০:১০মিনেটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন।

শেষ বাবের মত তাঁকে এক নজর দেখার জন্য তাঁর দীর্ঘদিনের সহকর্মীসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী, সমর্থক, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী বাড়িতে ভিড় করেন।

বিকেল ৫:৩০ মিনিটে রাজাপুর শাহী ঈদগায় মরহুমের জানাজার নামায অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হয়।মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান,মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ নেছার আহমদ, সাধারন সম্পাদক মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক সংসদ সদস্য কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা কারী ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী, ব্রাহ্মনবাজার ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন।তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com