ভূমি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  

April 19, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সচেতন নাগরিক কমিটি( সনাক) এর শ্রীমঙ্গলের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শ্রীমঙ্গলের সহায়তায় ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার ১৮ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. শাহিদুল আলম এর সভাপতিত্বে এর সনাকের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য রহমত আলী। মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস উপর বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। ভূমিখাতে সেবাগ্রহণে অহেতুক হয়রানি বন্ধ, জনবান্ধব ও নারীবান্ধব সেবা, ভূমি সেবায় তথ্য অধিকার আইনের চর্চা ও তথ্যের অবাধ প্রবাহ, তথ্য কর্মকর্তার নাম ফলক তৈরি, নামজারি ও খাজনার ক্ষেত্রে জটিলতা দুরীকরণ, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, তথ্য অনুসন্ধান কেন্দ্র স্থাপন, ই-নামজারী সেবা নিতে সেবাগ্রহিতাদের সন্তুুষ্টি, উপজেলা ভূমি অফিসের ওয়েব সাইট আপডেট করা সংক্রান্ত, ভূমি অফিস থেকে দালালচক্র দুরীকরণে পদক্ষেপ, ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে গৃহিত পদক্ষেপ ইত্যাদি বিষয় নিয়ে সহকারী কমিশনার এর সাথে খোলামেলা আলোচনা হয়।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম, অয়ন চৌধুরী, স্বজন সদস্য হাবিবুর রহমান শহিদ, নিতেশ সূত্রধর। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়েস গ্রুপ শ্রীমঙ্গল।

ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বিষয়ক বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, মানুষ নিজে কাজ না করে অন্যের মাধ্যমে কাজ করাতে পছন্দ করে যে জন্য অনিয়মের স্বীকার হন। অনিয়মের বিষয়ে তিনি বলেন ভূমি অফিস বা তহসিল অফিসে প্রয়োজনের চেয়ে যদি কেউ বেশি টাকা দাবী করে তাহলে আমার কাছে সরাসরি অভিযোগ করলে আমি ব্যবস্থা নিব। তিনি আরো বলেন ভূমি বিষয়ক যেকোন অনিয়মের অভিযোগ তার কাছে লিখিত ভাবে জানানোর জন্য তিনি সনাককে অনুরোধ করেন।

সভায় সনাক সদস্যগণ ভূমি অফিসের কার্যক্রমের প্রসংশা করে বলেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস থেকে আগের যে কোন সময়ের চেয়ে এখন অনেক ভালো সেবা পাওয়া যাচ্ছে। নতুন নতুন সৃশজনশীল লোক নিয়োগে কাজের গতিশীলতা বেড়েছে। বিশেষ করে ই-মিউটেশন শুরু হওয়ার পর সেবার ধরন অকেকটাই পরিবর্তন হয়েছে এবং সেবাগ্রহিতাগণ ভালো সেবা পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com